01611-717208 Everyday 10 AM - 10 PM

সুন্নতে খতনা সম্পূর্ণ গাইড: খতনার বয়স, পদ্ধতি, প্রস্তুতি এবং খৎনা পরবর্তী যত্ন

বয়স, পদ্ধতি, প্রস্তুতি, ব্যথা নিয়ন্ত্রণ এবং পরবর্তী যত্ন — সুন্নতে খতনা সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন, সবকিছু এক জায়গায়।

সুন্নতে খতনা কি এবং সুন্নতে খাতনা কেন করা হয়?

সুন্নতে খতনা বা মুসলমানি বা Circumcision হলো লিঙ্গের মাথা(Glans penis) ঢেকে রাখা অতিরিক্ত foreskin এর সামনের দিক থেকে একটি নির্দিষ্ট অংশ অপসারণের চিকিৎসা পদ্ধতি। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সাধারন মাইনর সার্জারি (Minor Surgery) গুলোর একটি। বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ। এখানে মুসলিম পরিবারগুলো ধর্মীয় বিধান অনুযায়ী সন্তানের সুন্নতি খাতনা করিয়া থাকেন। ইসলাম ধর্মে সুন্নতে খতনা করানো হলো সুন্নাহ। প্রতিটি মুসলিম শিশুর জীবনের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অংশ হলো সুন্নতে খতনা বা মুসলমানি।

তবে সুন্নতি খতনা বা মুসলমানী শুধু ধর্মীয় কারণেই করা হয় এমন নয়, বরং চিকিৎসাগত কারনে অনেক সময় চিকিৎসক সুন্নতে খতনার পরামর্শ দিয়ে থাকেন। যেমন Tight foreskin বা Phimosis. যেখানে Foreskin স্বাভাবিকভাবে টেনে গ্লেন্সের পেছনে নেয়া যায় না। এ অবস্থায় একজন চিকিৎসক সুন্নতে খাতনার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন (Recurrent Urinary Tract Infection), ঘন ঘন লিঙ্গের সামনের অতিরিক্ত চামড়ায় ইনফেকশন (Recurrent Balanitis), প্যারাফাইমোসিস (paraphimosis) এর মত অবস্থা হলেও চিকিৎসক এটির সঠিক সুচিকিৎসার জন্য সুন্নতে খতনার পরামর্শ দিয়ে থাকেন।

সুন্নতে খতনা বা মুসলমানীর সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক অভিভাবকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন- কোন বয়সে খতনা করানো উচিৎ, সুন্নতে খতনার জন্য কোন পদ্ধতি ভালো হবে, খতনায় সন্তান কেমন ব্যথা পাবে এবং খতনা পরবর্তী সময়ে কিভাবে যত্ন নিতে হয়। এই সম্পূর্ণ গাইডে আমরা এইসকল প্রশ্নের বিস্তারিত উত্তর ধাপে ধাপে আলোচনা করবো। যাতে একজন অভিভাবক হিসেবে আপনারা সঠিক, সুপরিকল্পিত সিদ্ধান্ত নিতে পারেন।

বয়স অনুযায়ী সুন্নতে খতনা: সুন্নতে খৎনায় কোন বয়সে কি সিদ্ধান্ত নিবেন

সুন্নতি খতনা বা মুসলমানির একটি নির্দিষ্ট বয়সকে সবার জন্য সর্বোত্তম বলা যায় না। চিকিৎসা বিজ্ঞানের সুন্নতে খাতনার কোন নির্দিষ্ট বয়স আলোকপাত করা হয়নি। প্রতিটি শিশুর শারীরিক গঠন, শিশুর অতিরিক্ত ফোর স্কিন এবং পারিবারিক কন্ডিশন ভিন্ন হয়। তাই সুন্নতে খাতনার বয়স নির্ধারণের ক্ষেত্রে অনেক বিষয়কে মূল্যায়ন করতে হয়।

নবজাতক ও শিশু বয়সে খতনা

কিছু পরিবার শিশুর জন্মের প্রথম কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই খতনা করিয়ে ফেলেন। এই বয়সে সুন্নতে খাতনা করানো কে সেই সকল পরিবার নিরাপদ মনে করেন। এই বয়সে সুন্নতে খতনায় বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন- শিশুর স্মৃতিতে সুন্নতে খতনার কোন ছাপ থাকে না। তুলনামূলক ভাবে ঘা খুব দ্রুত শুকায়। কিন্তু নবজাতকের ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা, ওজন এবং জন্মগত কোন জটিলতা আছে কিনা তা সুন্নতে খাতনার আগে যাচাই করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে দেখুন আমাদের Baby Circumcision পেজ।

শৈশবকালীন খতনা

অনেক পরিবার শিশুর বয়স কিছুটা বাড়ার পর মানে শিশুর বয়স ৩ থেকে ৭ বছর বয়সের মধ্যে সুন্নতে খাতনা করানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন। সাধারনত এই বয়সী শিশুরা কিছুটা সচেতন থাকে। খতনা বিষয়ে শিশুর মানসিক প্রস্তুতি এবং খতনা পরবর্তী যত্নে শিশুরা অভিভাবকদের সহযোগিতা করেন। অনেক চিকিৎসক এই বয়সকে শিশুদের জন্য উপযুক্ত খতনার বয়স হিসেবে বিবেচনা করেন। চিকিৎসকগন এই বয়সী শিশুদের জন্য উপযুক্ত এনেস্থিসিয়া (Anesthesia) এবং পেইন ম্যানেজমেন্ট (pain management) পদ্ধতি নির্বাচন করেন। যাতে শিশুর খতনার অভিজ্ঞতা যতটা সম্ভব স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়। বিস্তারিত জানতে দেখুন Child Circumcision পেজ।

প্রাপ্ত বয়স্কদের খতনা (Adult Circumcision)

কিছু কিছু ক্ষেত্রে ছোট বয়স বা শৈশবে সুন্নতে খতনা না হলে প্রাপ্তবয়স্ক অবস্থায়ও সুন্নতে খতনা করানো যায়। ভিন্ন ধর্মাবলম্বী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ব্যক্তিগত বা চিকিৎসাগত প্রয়োজনে যেমন- Recurrent Infection বা Phimosis সুন্নতে খতনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খতনার Procedure এবং Recovery পদ্ধতি ভিন্ন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সম্পূন্ন সুস্থ হতে একটু বেশি সময় লাগতে পারে। কর্মজীবী প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আধুনিক ZSR Stapler এবং Micro Cosmetic Circumcision সর্বোত্তম খতনা পদ্ধতি। বিস্তারিত জানতে দেখুন Adult Circumcision পেজ।

সুন্নতে খৎনার পদ্ধতিসমূহ: কোন পদ্ধতি আপনার জন্য বা শিশুর জন্য উপযুক্ত

বর্তমান চিকিৎসা বিজ্ঞানে সুন্নতে খতনা বা মুসলমানির আধুনিক অনেক পদ্ধতি (Circumcision Technique) এসেছে। প্রতিটি খতনা পদ্ধতির নিজস্ব বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে। খতনার জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে রোগীর বয়স, শারীরিক গঠন, Anatomy এবং চিকিৎসকের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (Clinical Assessment) নির্ভর করে।

Traditional Cosmetic Stitch Circumcision

এটি সবচেয়ে বহুল প্রচলিত এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সুন্নতে খতনা পদ্ধতি। যেখানে Surgical Instrument দিয়ে সরাসরি অতিরিক্ত চামড়া (Foreskin) অপসারণ করা হয়। এই পদ্ধতির খতনা সব বয়সী রোগীদের জন্য প্রযোজ্য। এই পদ্ধতি দীর্ঘদিন ব্যবহারের ফলে রোগীদের কাছে বেশ পরিচিত। এই পদ্ধতি দীর্ঘদিন ব্যবহারের ফলে চিকিৎসকদের রয়েছে ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা। যা জটিল Anatomy এর ক্ষেত্রেও নির্ভরযোগ্য সমাধান পদ্ধতি। বিস্তারিত জানতে দেখুন Traditional Cosmetic Stitch Circumcision পেজ।

Alisklamp Device Circumcision

Alisklamp Circumcision Device হলো তুরষ্কের তৈরি করা একটি আধুনিক সুন্নতে খতনার ডিভাইস। এই আধুনিক Alisklamp device খতনায় কোন সেলাই লাগেনা, ব্যান্ডেজ লাগেনা ও রক্তপাত হয় না। স্বল্প সময়ের মধ্যে খতনা procedure সম্পূন্ন হয়। খতনার আউটলুক দেখতে খুবই চমৎকার আসে যদি অভিজ্ঞ চিকিৎসক দ্বারা খতনা সম্পূন্ন হয়। ০-১০ বছর বয়সীদের জন্য Alisklamp device circumcision একটি সর্বোত্তম পদ্ধতি। বিস্তারিত জানতে দেখুন Alisklamp Device Cosmetic Circumcision পেজ।

ZSR Stapler Circumcision

ZSR Stapler হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক সুন্নতে খতনা পদ্ধতি। ZSR Stapler device দিয়ে এক সাথে Foreskin অপসারণ করা হয় এবং Stapler এর পিন গুলো সাথে সাথে Foreskin এর ওপর বসে যায়। প্রাপ্ত বয়স্কদের জন্য ZSR Stapler circumcision হলো সর্বোত্তম পদ্ধতি। এই পদ্ধতির খতনায় কোন সেলাই থাকেনা, স্বাভাবিক সকল কাজ কর্ম করা যায় এবং রোগীকে দেখে বুঝা যায় না খতনা হয়েছে। Recovery Time খুবই কম লাগে। Cosmetic Outlook দেখতে খুবই চমৎকার। বিস্তারিত জানতে দেখুন ZSR & Stapler Circumcision পেজ।

Micro Cosmetic Circumcision

এই পদ্ধতির খতনা শিশু, কিশোর এবং প্রাপ্ত বয়স্ক সকলের জন্য প্রযোজ্য। যেসকল অভিভাবক খতনার আউটলুক এবং দ্রুত সুস্থ হওয়া নিয়ে চিন্তিত। সেই সকল অভিভাবক জন্য Micro Cosmetic Circumcision হলো সর্বোত্তম। এই পদ্ধতির খতনায় কোন রক্তপাত হয় না, কোন ব্যান্ডেজ লাগে না এবং বাবু খতনার পর একদম স্বাভাবিক থাকে। বিস্তারিত জানতে দেখুন Micro Cosmetic Circumcision পেজ।

Hybrid Circumcision

এটি ১০ বছর বয়স থেকে প্রাপ্ত বয়স্কদের জন্য আধুনিক সুন্নতে খতনার পদ্ধতি। এই পদ্ধতির খতনায় Healing Time খুব দ্রুত হয় এবং Cosmetic Outlook খুবই সুন্দর হয়। এই পদ্ধতির খতনায় অত্যাধুনিক ডিভাইস দ্বারা লিঙ্গের অতিরিক্ত চামড়া অপসারণ করা হয়। কোন রক্তপাত হয় না। নিরাপদ ও আধুনিক সুন্নতে খতনা হিসেবে অন্যতম। বিস্তারিত জানতে দেখুন Hybrid Circumcision পেজ।

Revision Circumcision

আগে খতনা করা হয়েছিলো কিন্তু খতনায় ভুল হয়েছে। স্কিন সঠিক পরিমাপে অপসারণ হয় নি। সেলাই এর দাগ থেকে গিয়েছে। ফোর স্কিনের চারদিকে সঠিক পরিমাপে চামড়া কাটা হয় নি। কোন দিকে কম, কোন দিকে বেশি। এসকল সমস্যায় Revision circumcision সেবা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন অথবা প্রাপ্ত বয়স্ক রোগীরা নিজেই পুনরায় খতনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। Revision circumcision এ কোন পদ্ধতি নির্বাচন করা হবে এটি পেনিশের Anatomy এবং Foreskin এর ওপর নির্ভর করবে। Revision circumcision এর আগে একজন চিকিৎসক এর সাথে পরামর্শ নিয়ে খতনার সিদ্ধান্ত নেয়া উত্তম। বিস্তারিত জানতে দেখুন Revision Circumcision পেজ।

কোন পদ্ধতি আপনার বা আপনার সন্তানের জন্য সর্বোত্তম হবে সেটি নির্ধারনের একমাত্র নির্ভরযোগ্য উপায় হলো খতনার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের Physical Consultation নেয়া। ছবি দেখিয়ে দূর থেকে সিদ্ধান্ত নেয়া উচিৎ নয়। এতে সিদ্ধান্ত ভুল হওয়ার আশংকা থাকে।

বয়স ভেদে কোন সুন্নতে খতনা পদ্ধতি বেশি জনপ্রিয়

সবসময় খতনার পদ্ধতি সম্পূর্ণভাবে Individual Assessment এর ওপর নির্ভর করে। চিকিৎসা ক্ষেত্রে সাধারণভাবে কিছু প্রবণতা লক্ষ্য করা যায় যা বয়স ভিত্তিক পছন্দের ধারনা দেয়া যায়।

বাংলাদেশে বর্তমানে নবজাতক ও শিশুদের ক্ষেত্রে Alisklamp device circumcision পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কারন, এই পদ্ধতির খতনায় কোন সেলাই লাগেনা, ব্যান্ডেজ লাগেনা এবং রক্তপাতহীন। শিশু খতনার আগে এবং পরে একই রকম স্বাভাবিক থাকে। সবচেয়ে লক্ষনীয় বিষয় হলো- শিশুর খতনাটি যেন অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক ম্যাজারমেন্টে ফোর স্কিন অপসারণ হয়।

শৈশবকালীন সময়ে শিশুদের আরেকটি সর্বোত্তম এবং নিরাপদ খতনার পদ্ধতি হলো Micro Cosmetic Circumcision. এই পদ্ধতির খতনায় Recovery খুবই দ্রুত হয়। খতনার Cosmetic Outlook অনেক সুন্দর হয়।

কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য Micro Cosmetic Circumcision এবং ZSR stapler circumcision সবচেয়ে আধুনিক এবং জনপ্রিয় পদ্ধতি। খুব সহজেই খতনা সম্পূন্ন হয়। খতনার পর স্বাভাবিক সকল কাজ কর্ম করা যায়। দ্রুত সুস্থতার নিয়ামতে ফিরে আসা যায়। খতনার আউটলুক দেখতে খুবই চমৎকার হয়।

আগে যদি কখনো খতনা হয়ে থাকে তাহলে Revision circumcision এর জন্য রোগীর পেনিশের Anatomy এবং Foreskin এর পরিমাপ দেখে চিকিৎসক খতনার পদ্ধতি নির্বাচন করবেন।

উপরে উল্লেখিত তথ্য গুলো সাধারন বিবেচনার বিষয়। প্রতিটি রোগীর Anatomy, শারীরিক অবস্থা ও চাহিদার ভিত্তিতে নির্বাচন করা হয়। খতনার পদ্ধতি নির্বাচনে বয়স কখনো একমাত্র নির্ধারক নয়। সঠিক পদ্ধতি নির্বাচনের একমাত্র নির্ভরযোগ্য উপায় হলো চিকিৎসককে সরাসরি দেখিয়ে পরামর্শ নিয়ে পদ্ধতি নির্বাচন করা।

কেন Fatema Device Circumcision Centre বেছে নিবেন

সুন্নতে খতনার জন্য সঠিক পদ্ধতি জানার পাশাপাশি সঠিক প্রতিষ্ঠানকেও নির্বাচন করতে হবে। সঠিক প্রতিষ্ঠান থেকে সেবা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। Fatema device circumcision centre ২০২১ সাল থেকে বাংলাদেশে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সুন্নতে খাতনার সেবা দিয়ে আসছে। এখন পর্যন্ত ৭৫০০+ রোগীর সুন্নতে খাতনা সম্পন্ন করেছে।

অভিজ্ঞ ও নিবন্ধিত চিকিৎসক দল

আমাদের প্রতিষ্ঠানে ৮ জন BMDC নিবন্ধিত চিকিৎসক নিয়মিত আমাদের সকল শাখায় সেবা দিয়ে যাচ্ছেন। ওনারা সকলেই Traditional Cosmetic Stitch Circumcision, Alisklamp Device Circumcision, ZSR Stapler Circumcision, Micro Cosmetic Circumcision, Hybrid Circumcision and Revision Circumcision এ বিশেষায়িত অভিজ্ঞতা রাখেন। প্রতিটি রোগীর Anatomy, শারীরিক অবস্থা অনুযায়ী উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারন করা হয়। একই পদ্ধতি সবার উপর জোর করে প্রয়োগ করা হয় না।

বাংলাদেশ জুড়ে ২২ টি শাখা

দেশের বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার জন্য আমাদের ২২ টি শাখা রয়েছে। ঢাকা মিরপুর, উত্তরা, রামপুরা, ধানমন্ডি থেকে শুরু করে সাভার, ময়মনসিংহ, গাজীপুর, টঙ্গী বাজার, মাওনা সহ সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে। এতে করে ঐসকল লোকেশনের মানুষজন খুব সহজেই আধুনিক সুন্নতে খতনার সেবা নিতে পারে। প্রয়োজনে Follow up করানোও খুব সহজ হয়। সম্পূর্ণ তালিকা দেখুন আমাদের Branches পেজে।

Day Care সেবা ও দ্রুত সুস্থতা

আমাদের আধুনিক সুন্নতে খতনার procedure গুলো Day Care ভিত্তিতে হয়। অর্থাৎ সেবা নেয়ার পর রোগীকে এখানে ভর্তি থাকতে হয় না। সুন্নতে খাতনা বা মুসলমানি শেষ হওয়ার পর সাথে সাথে বাসায় চলে যেতে পারে। যা শিশু ও অভিভাবকদের জন্য সহজ ও স্বস্তিদায়ক।

সহজ ও নিরাপদ Appointment সুবিধা

আমাদের Website, হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা হেল্প লাইন নাম্বারে কল করেও সিরিয়াল কনফার্ম করা যায়। Consultation এর সময়, কিভাবে কোন পদ্ধতিতে সেবা দেয়া হয়, খতনার খরচ, After Care সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। যাতে অভিভাবকগন সকল তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

Follow up and After Care সেবা

সুন্নতে খৎনা বা মুসলমানী সম্পূন্ন হওয়ার পর আমরা রোগীর শারীরিক অবস্থা জানার জন্য নিয়মিত Follow সেবা নিশ্চিত করি। পাশাপাশি দ্রুত Healing and Recovery Process সম্পূন্ন করতে আমরা নিয়মিত After Care সেবা নিশ্চিত করি। এতে করে রোগীর কোন জরুরী জটিলতা দেখা দিলে খুব দ্রুত সমাধান হয়ে যায়।

উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করেই বাংলাদেশের হাজারো পরিবারের আদরের সন্তানের সুন্নতে খাতনা বা নিজের খতনার জন্য Fatema Device Circumcision Centre কে বেছে নিয়েছেন। তবে আমরা সবসময় সকলকে একটি পরামর্শই দিয়ে থাকি সরাসরি আমাদের চিকিৎসকদের সাথে Consultation করে আপনার কন্ডিশন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন।

খতনার আগে প্রস্তুতি

নিরাপদ ও ঝুঁকিমুক্ত সুন্নতে খতনা বা মুসলমানির জন্য সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নতে খৎনা বা মুসলমানীর আগে চিকিৎসক সাধারনত নিচের বিষয়গুলোর প্রতি অধিক মনযোগ দেন।

প্রথমেই রোগীর সামগ্রিক শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোন জ্বর, সর্দি-কাশি বা অন্য কোন সমস্যা আছে কিনা সেটি যাচাই করা হয়। কারন, এই সকল অবস্থায় সুন্নতে খাতনা বা মুসলমানি পিছিয়ে দেয়া অনেক সময় নিরাপদ হয়।

দ্বিতীয়ত, পূর্বের কোন রোগের ইতিহাস যদি থাকে। বিশেষ করে রক্ত জমাট বাঁধার সমস্যা বা কোন ঔষধে যদি অ্যালার্জি বেড়ে যায়। সেটি অবশ্যই চিকিৎসকে জানাতে হবে।

তৃতীয়ত, Foreskin এর বর্তমান অবস্থা পরীক্ষা করে উপযুক্ত খতনার পদ্ধতি নির্বাচন করা হয়।

শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত Anesthesia এর ধরন অনুযায়ী Fasting বা খাওয়া দাওয়া বিষয়ক নির্দেশনা ভিন্ন হতে পারে। আবার Sedation ব্যবহৃত হলে নির্দিষ্ট সময় আগে থেকে খাওয়া বন্ধ রাখার পরামর্শ দিতে পারে। তাই Clinic থেকে দেয়া সঠিক পূর্ব প্রস্তুতি নির্দেশনা মেনে চলা উচিত।

Appointment এর দিন আরামদায়ক, ঢিলেঢালা লুজ পোশাক পরিধান করা উচিৎ। যাতে খাতনা পরবর্তী সময়ে কোন অস্বস্তি না হয়। প্রয়োজনীয় মেডিকেল পেপার এবং জরুরূ যোগাযোগর তথ্য সাথে রাখা ভালো।

শিশুর ক্ষেত্রে তার প্রিয় খেলনা বা পছন্দের জিনিস সাথে রাখলে শিশুকে মানসিকভাবে স্বস্তি দিতে পারে।

খতনার সময় ব্যথা নিয়ন্ত্রণ

সুন্নতে খতনা বা মুসলমানি নিয়ে অভিভাবকদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ব্যথা। আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সুন্নতে খতনার ব্যথার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। খৎনা চলাকালীন ব্যথা কমানোর জন্য উপযুক্ত অত্যাধুনিক উন্নত মানের Local Anesthesia ব্যবহার করা হয়। যেটি লিঙ্গের নির্দিষ্ট অংশকে সাময়িকভাবে অবস করে রাখে। যার কারনে শিশুরা বা প্রাপ্তবয়স্করা কোন ব্যথা অনুভব করে না।

কোন ধরনের অবসের পদ্ধতি (Anesthesia Procedure) এবং কি ডোজ (Dose) প্রয়োজন হবে, সেটি রোগীর বয়স, ওজন ও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক নির্ধারন করেন।

আমাদের ফাতেমা ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা সেন্টারে শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য সুইডেন ও ইন্ডিয়ান উন্নত মানের পেনিশের চামড়া অবসের স্প্রে (Surface Anesthetic Spray) এবং পেনিশের চামড়া আরো ভালো অবসের জন্য উন্নত মানের আমেরিকান নাম্বিং ক্রিম (Topical Anesthetic Numbing Cream) আগেই পেনিশে প্রয়োগ করা হয়। যাতে Injection পুশ করার সময় কোন ব্যথা অনুভব না হয়। আমরা শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য Local Anesthesia এর মাধ্যমে সুন্নতে খতনা বা মুসলমানী সম্পূন্ন করে থাকি।

সুন্নতে খতনা বা মুসলমানি সম্পূন্ন হওয়ার পরবর্তী কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত কিছুটা Discomfort বা হালকা ব্যথা হওয়া স্বাভাবিক। ঐ সময়ের জন্য চিকিৎসক প্রয়োজন অনুযায়ী Pain Relief Medicine নির্ধারন করেন।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের মনে রাখা উচিত, কখনোই নিজের ইচ্ছেমত Dose পরিবর্তন করা বা অন্য কারো prescription ব্যবহার উচিৎ নয়।

খতনার পরবর্তী যত্ন

সুন্নতে খতনা বা মুসলমানি সফলভাবে সম্পূন্ন হওয়ার পর সঠিক After care খতনার ঘা দ্রুত শুকাতে এবং চূড়ান্ত কসমেটিক আউটলুক নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় অবহেলা করলে যেকোন জটিলতা তৈরি হতে পারে। খতনা পরবর্তী দিন অনুযায়ী Recovery Timeline, পদ্ধতিভেদে যত্ন ও সতর্কতার লক্ষণ জানতে দেখুন আমাদের খৎনা পরবর্তী যত্ন ও Recovery সম্পূর্ণ গাইড, অথবা সংক্ষিপ্ত quick-checklist চাইলে Circumcision Aftercare পেজ দেখুন।

ক্ষত পরিষ্কার রাখা

ক্ষত (Wound) কে পরিষ্কার ও শুকনো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের দেয়া সঠিক নির্দেশনা ফলো করতে হবে। অতিরিক্ত ঘষাঘসি বা অপ্রয়োজনীয়ভাবে হাত দেয়া উচিত না।

গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা

সুন্নতে খতনার procedure and dressing এর ধরন অনুযায়ী গোসলের সময়সীমা ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে খতনার পরদিন থেকেই গোসল করা যায় আবার কিছু ক্ষেত্রে খতনা সম্পূন্ন হওয়ার পর কয়েকদিন গোসলের জন্য অপেক্ষা করতে হয়। তাই সাধারণ নিয়মের চেয়ে আপনার Specific procedure অনুয়ায়ী দেওয়া নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।

শিশুর জন্য বিশেষ যত্ন

Diaper ব্যবহারকারী শিশুদের ক্ষেত্রে, Diaper নিয়মিত পরিবর্তন করে Wound যেন অতিরিক্ত ভেজা বা নোংরা না থাকে তা নিশ্চিত করতে হবে। শিশুর স্বাভাবিক খেলাধুলায় সাময়িক বিধিনিষেধ আসতে পারে। যেটি চিকিৎসক নির্দেশনা দিয়ে থাকেন।

স্বাভাবিক কাজ ও দৈনন্দিন কার্যক্রমে ফেরা

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কাজে ফেরার সময় কাজের ধরনের উপর নির্ভর করে। অফিসের ডেস্কের কাজ তুলনামূলক দ্রুত শুরু করা যায়। তবে অতিরিক্ত পরিশ্রমের কাজ করতে হলে বেশি সময় বিশ্রাম প্রয়োজন হতে পারে। Sexual activity তে কখন ফেরা যাবে সে বিষয়েও চিকিৎসক সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করবেন।

সম্ভাব্য জটিলতা ও কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন

যেকোন Surgical procedure এর মতো Circumcision এর পরও কোন জটিলতা দেখা দিতে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই Healing সম্পূন্ন হয়। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

সামান্য ফোলা ভাব Swelling বা bruising স্বাভাবিক বিষয়। এটি Healing প্রক্রিয়ার একটি অংশ। কিন্তু যদি ফোলা ভাব Swelling অস্বাভাবিকভাবে বেশি মনে হয় তাহলে সেটি নিয়ে ভাবতে হবে। Active bleeding যেটি বন্ধ হচ্ছে না। বার বার ফিরে আসছে। এটিকে জরুরী ভিত্তিতে চিকিৎসক দেখানো প্রয়োজন। Infection এর লক্ষণ এর মধ্যে থাকে লালচে ভাব, Pus বা দূর্গন্ধযুক্ত Discharge এবং জ্বর।

প্রস্রাব জনিত কোন সমস্যা হলে। যেমন, প্রস্রাব একদমই না হওয়া বা অত্যন্ত কষ্টে হওয়া। এটিও জরুরী চিকিৎসকের দৃষ্টি আকর্ষণের বিষয়।

শিশুদের ক্ষেত্রে অস্বাভাবিক কান্নাকাটি, খাওয়ায় অনীহা বা সাধারণ দূর্বলতা লক্ষ্যনীয়।

বিশেষ কিছু শারীরিক সমস্যা যেমন pinhole meatus বা meatal stenosis এর মতো অবস্থায় কখনো কখনো Circumcision পরবর্তী সময়ে বা এমনিতেই লক্ষ্য করা যেতে পারে। যার জন্য পৃথক মূল্যায়ন প্রয়োজন হয়। বিস্তারিত জানতে দেখুন আমাদের Circumcision Problems & Conditions পেজ।

সঠিক মেডিকেল সেন্টার ও চিকিৎসক কিভাবে নির্বাচন করবেন

সুন্নতে খতনার মতো স্পর্শকাতর ও অতি গুরুত্বপূর্ণ procedure এর জন্য প্রয়োজন সঠিক মান সম্পূন্ন ক্লিনিক এবং অভিজ্ঞ চিকিৎসক। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া অভিভাবকদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা যেতে পারে।

প্রথমেই, চিকিৎসক BMDC registered কিনা এবং সুন্নতে খতনার সেবায় কতটা অভিজ্ঞ সেটি যাচাই করুন। একজন অভিজ্ঞ চিকিৎসক খতনার সকল আধুনিক পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার ধারনা রাখেন এবং প্রতিটি রোগীর জন্য উপযুক্ত সঠিক পরামর্শ দিতে পারেন।

দ্বিতীয়ত, ক্লিনিক বা মেডিকেল সেন্টারের পরিচ্ছন্নতা, Hygiene Standard এবং সামগ্রিক পরিবেশ সম্পর্কে খুঁজ নিন। কারন এটি Infection প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তৃতীয়ত, Consultation এর সময় নির্দ্বিধায় সকল প্রশ্ন করুন। যা যা আপনার মনে আসে বা জানতে চান। খতনায় কোন পদ্ধতি ব্যবহার করা হবে, কেন সেই পদ্ধতিকে নির্বাচন করা হয়েছে, Anesthesia তে কোন পদ্ধতি ব্যবহৃত হবে, Healing & Recovy সময় কেমন লাগবে, কোন Risk আছে কিনা। এসকল বিষয়ে খুলামেলা আলোচনা করুন। একজন Responsible চিকিৎসক সবসময় এসকল প্রশ্নের সঠিক এবং সন্তোষজনক উত্তর দিবেন।

চতুর্থত, সকল পদ্ধতির মধ্যে পার্থক্য বুঝবেন। নিজের বা সন্তানের জন্য নির্দিষ্ট পরিস্থিতির জন্য সবচেয়ে উপযুক্ত খতনার পদ্ধতি বেছে নিন। শুধু জনপ্রিয়তা বা কম খরচের ভিত্তিতে সিদ্ধান্ত নিবেন না।

সবশেষে মনে রাখবেন, এই গাইডে দেয়া তথ্য সকলের জন্য সাধারন শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোন ভাবেই সরাসরি চিকিৎসকের বিকল্প নয়। প্রতিটি রোগীর কন্ডিশন আলাদা, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই একজন Qualified doctor এর সাথে সরাসরি পরামর্শ নেয়া উচিত।

আমাদের সেবা নিয়ে রোগীদের অভিজ্ঞতা

গতকয়েক বছরে Fatema Device Circumcision Center এ ৭৫০০+ রোগী সেবা নিয়েছেন। সেই সকল রোগীর অভিজ্ঞতা থেকে কিছু বিষয় লক্ষ্য করা যায় যা নতুন রোগী বা অভিভাবকদের জন্য সহায়ক হবে।

Consultation এর সময় স্বস্তি

অনেক সময় অনেক অভিভাবক প্রথমবার আসার সময় কিছুটা চিন্তিত ও উদ্বিগ্ন থাকেন। বিশেষ করে একদম ছোট শিশুর ক্ষেত্রে। তবে Consultation এর সময় খতনার পদ্ধতি, প্রক্রিয়া এবং সম্ভাব্য বিস্তারিত প্রশ্নের উত্তর পাওয়ার পর অধিকাংশ অভিভাবক আত্মবিশ্বাসী হয়েছেন বলেন জানান।

খতনা করানোর দিনের অভিজ্ঞতা

Day Care সেবার ভিত্তিতে সুন্নতে খতনার procedure সম্পূন্ন হয়। রোগীও পরিবারকে দীর্ঘ সময় ক্লিনিকে অপেক্ষা করতে হয় না। উন্নত মানের সুইডেন, আমেরিকান Local anesthesia মেডিসিন, Anesthetic Spray ও Anesthetic Numbing Cream ব্যবহারের ফলে খতনার সময় ব্যথা থাকে সম্পূন্ন নিয়ন্ত্রণে। বাবু বুঝতেও পারেনা কখন খতনা সম্পূন্ন হয়। এমন অভিজ্ঞতা অধিকাংশ রোগী এবং অভিভাবক Feedback দিয়ে থাকেন। যা আমাদের Facebook page ফাতেমা ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা সেন্টার Visit করেও জানতে পারবেন।

Recovery and Follow up এর অভিজ্ঞতা

Aftercare নির্দেশনা সঠিকভাবে মেনে চলা রোগীদের ক্ষেত্রে Healing প্রক্রিয়া তুলনামূলক দ্রুত ও সহজে হয়। আমাদের Follow up & After care Support এর জন্য আছে Dedicated team. আমাদের টিম মেম্বাররা ফোন কল বা হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে রোগী ও অভিভাবকদের যেকোন প্রশ্ন ও উদ্বেগ জেনে সাথে সাথে এটির সঠিক সমাধান দিয়ে রোগী ও অভিভাবকদের মানসিক স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করেন।

সরাসরি রোগীর অভিভাবকের মন্তব্য

বেশ কিছু রোগীর সরাসরি মন্তব্য আমাদের ওয়েবসাইটের হোম পেজে আপলোড করা আছে। যেখানে অভিভাবকগন সরাসরি ওনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রতিটি রোগীর অভিজ্ঞতা Individual, তেমনি প্রতিটি রোগীর প্রত্যাশা ও ফলাফলও Individual, তাই আমরা সবসময় বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে Consultation করার পরামর্শ দিয়ে থাকি।

আপনি যদি Fatema Device Circumcision Centre সম্পর্কে আরো জানতে চান বা আমাদের সেবা নিতে চান। তাহলে আজই আমাদের সাথে Appointment নিয়ে যোগাযোগ করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

খতনা করার সঠিক বয়স কত?

খতনার সঠিক বয়স কত এটির একক কোন উত্তর নেই। প্রতিটি শিশুর শারীরিক অবস্থা, বয়স, ওজন, পারিবারিক সিদ্ধান্ত এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে খতনার সঠিক বয়স নির্ধারন করা হয়। Physical and General Examination এর পর চিকিৎসক এই বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে থাকেন।

সুন্নতে খতনায় কোন পদ্ধতি সবচেয়ে ভালো, Alisklamp Device, ZSR Stapler, Traditional Cosmetic, Hybrid নাকি Micro Cosmetic?

কোন একক পদ্ধতি কে সর্বজনীনভাবে সবচেয়ে ভালো বলা যায় না। প্রতিটি পদ্ধতিই ভালো। প্রতিটি পদ্ধতির রয়েছে নিজস্ব সুবিধা। বয়স, শারীরিক অবস্থা, Anatomy এবং Clinical assessment অনুযায়ী উপযুক্ত পদ্ধতি নির্ধারন করা হয়।

সুন্নতে খতনার পর সুস্থ হতে কতদিন সময় লাগে?

Healing Time(শুকানোর সময়) এটি সবসময় বয়স, খৎনায় ব্যবহৃত পদ্ধতি এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে। সাধারণ ২-৩ সপ্তাহ সময় লাগে। তবে এটি নিশ্চিত ভাবে বলা যায় না। এক এক জন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম সময় লাগে।

খতনার পর কি স্বাভাবিক সকল খাবার খাওয়া যায়?

সাধারনত অ্যালার্জি জাতীয় খাবার ব্যতীত সকল খাবারই খাওয়া যায়। তবে রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসক যদি নির্দিষ্ট কোন নির্দেশনা দিয়ে থাকেন তাহলে সেটি অনুসরণ করা উচিৎ।

একসাথে কি একাধিক সন্তানের খতনা করানো যায়?

একসাথে একাধিক সন্তানের খতনা করানো যায়। তবে এতে প্রতিটি শিশুর জন্য Individual Assessment প্রয়োজন। একসাথে Appointment নিয়ে আলাদা আলাদা খতনার সেবা নেয়ার পরিকল্পনা করা উচিত।

সুন্নতে খতনার জন্য Fatema Device Circumcision Centre এর কোন শাখায় যোগাযোগ করবো?

আমাদের ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ ২২ টি জায়গায় শাখা রয়েছে। আপনার নিকটতম শাখা সম্পর্কে জানতে আমাদের Branches পেজ দেখুন অথবা সরাসরি ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

Appointment নেয়ার জন্য কি কি তথ্য প্রয়োজন?

Appointment নেয়ার সময় সাধারনত রোগীর নাম, বয়স, ওজন, ঠিকানা, যোগাযোগের জন্য নাম্বার (হোয়াটসঅ্যাপ) এবং কোন বিষয়ে Consultation প্রয়োজন সেটি Appointment এর সময় জানালে ভালো হয়।

সুন্নতে খতনা বা মুসলমানির খরচ কত?

সুন্নতে খতনার খরচ নির্ভর রোগীর বয়স, নির্বাচিত খতনার পদ্ধতি এবং Anesthesia এর পদ্ধতির ওপর। সঠিক তথ্যের জন্য সরাসরি আমাদের মেডিকেল সেন্টার গুলোতে যোগাযোগ করুন অথবা হেল্পলাইনে কল করুন।

একবার Appointment নিয়ে Consultation করলে কি বাধ্যতামূলকভাবে সুন্নতে খৎনা করাতে হবে?

আমাদের Consultation শুধুমাত্র আপনার পরিস্থিতি মূল্যায়ন ও খতনা বিষয়ে সঠিক তথ্য জানার জন্য। এরপর সুন্নতে খতনার procedure করাবেন কিনা সেটি সম্পূর্ণভাবে আপনাদের সিদ্ধান্ত।

Consultation-এর জন্য Appointment নিন

আপনার বা আপনার সন্তানের জন্য সঠিক সুন্নতে খতনা বা Circumcision এর সিদ্ধান্ত নিতে, আমরা সবসময় পরামর্শ দিই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি Consultation করার। এই গাইড আপনাকে ওভারঅল প্রাথমিক ধারনা দিতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় professional এর মূল্যায়নের ভিত্তিতে নেয়া উচিত।

Book an Appointment

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.

Book Your Appointment

Schedule your circumcision consultation with our team

💼 22 Branches
✔ 7,500+ Circumcisions Completed
📅 2021 Since
🌟 Expert Experienced Doctor

Simplifying Your Circumcision Experience

ফাতেমা ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা সেন্টারে Appointment নেওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করুন।

✓
Professional Care অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খতনা সেবা।
⚑
22 Branches ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আমাদের সেবা কেন্দ্র।
❤
Baby, Child & Adult বিভিন্ন বয়সের রোগীর জন্য প্রয়োজন অনুযায়ী সেবা।
☎
Appointment Support Request পাঠানোর পর আমাদের টিম যোগাযোগ করবে।

Appointment Details

Please provide your information so our team can contact you.

Your appointment request will be sent to our WhatsApp for confirmation.
Menu
×
Book Appointment